বিশ্বনাথে ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে স্থানীয় তিনশত পরিবারের মধ্যে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের দোহাল মাদরাসা বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্টের সভাপতি হাজী মহরম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও ৪নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খসরুজ্জামান খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ, যুক্তরাজ্য প্রবাসী আছকির আলী, অত্র ওয়ার্ডের মেম্বার জামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও নাড়ির টানে এলাকার আর্তমানবতার সেবায় এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন দীর্ঘ দিন ধরে এলাকার দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাহে রমজানে এই খাদ্য সহায়তা সাধারণ মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে। আগামীতেও এই ট্রাস্টের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed