কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে: শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।
জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে জামায়াতের আমির অভিযোগ করেন।
আজ বুধবার বেলা দুইটার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথা লিখে জানান।
ওই পোস্টে জামায়াতের আমির সবার প্রতি আহবান এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য। পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি দেশবাসীর প্রত্যাশার কথা ব্যাক্ত করেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed