Main Menu

টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতে টানা পাঁচ দিনের ছুটি আসছে। ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক ছুটির কারণে বন্ধ থাকছে শ্রেণি কার্যক্রম।

Manual2 Ad Code

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

Manual5 Ad Code

এ সময় ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Manual6 Ad Code

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলতি বছরের প্রথম বড় ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল।

টানা পাঁচ দিনের এই ছুটিতে শিক্ষার্থীরা স্বস্তি পেলেও শিক্ষা কার্যক্রমে সাময়িক বিরতি পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code