আপনি কোন কেন্দ্রের ভোটার, মোবাইলে দেখবেন যেভাবে?
অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের হয়রানি কমাতে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের এই অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।
এ অ্যাপে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর প্রদান করলেই সংশ্লিষ্ট ভোটারের ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে।
এ বিষয়ে ইসি’র জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর উভয় প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে।
এর মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব এবং ম্যাপ দেখা যাবে। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচনী ফলাফল এবং অন্যান্য নির্বাচন-সংশ্লিষ্ট তথ্যও অ্যাপ থেকে পাওয়া যাবে। এ অ্যাপ চালুর উদ্দেশ্য হল, ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় আরও সক্রিয় এবং সচেতন করে তোলা।
এ অ্যাপ শুধু ভোটকেন্দ্র খোঁজার জন্য নয়, বরং সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়াকে ডিজিটালাইজ করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Related News
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More



Comments are Closed