যশোর জেলায় বিএনপির ৫ কমিটি বিলুপ্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলার মনিরামপুর পৌর বিএনপিসহ চারটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট কমিটিগুলোকে পূর্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দেওয়ায় এবং দলীয় নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতার কারণে মনিরামপুর পৌর বিএনপি, ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন বিএনপি, ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন বিএনপি, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপি ও ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আজ থেকেই কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত কার্যকর হবে এবং ভবিষ্যতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কমিটিগুলোর সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed