Main Menu

জামায়াত আমীরের কুলাউড়ায় আগমণ উপলক্ষে প্রচার মিছিল

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নির্ধারিত হবে দেশ কোন পথে পরিচালিত হবে। একদিকে ইনসাফ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার হাতছানি এবং অপরদিকে লুটপাট-চাঁদাবাজী ও সন্ত্রাসের রাজত্ব সৃষ্টির শঙ্কা। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে নির্বাচিত করুন। আগামী ৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় কুলাউড়া এনসি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। কুলাউড়াবাসীর ভালোবাসায় উক্ত নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিনত হবে। ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

আগামী ৭ ফেব্রুয়ারী আমীরে জামায়াতের কুলাউড়া আগমন উপলক্ষে সোমবার দুপুরে অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে কুলাউড়া ডাক বাংলা মাঠে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

প্রচার মিছিলে জামায়াত ছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী দেশে গণজাগরণের সুচনা হবে। জামায়াত ও ১১ দলীয় জোট বিপুল ভোটে নির্বাচিত হবে। ইনশাআল্লাহ। আগামী ৭ ফেব্রুয়ারী নিজ উপজেলা কুলাউড়ায় বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহশালার আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমণ উপলক্ষে পুরো উপজেলা জুড়ে উচ্ছাস বিরাজ করছে। আমীরে জামায়াতের জনসভাকে সফল করতে কুলাউড়াবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জামায়াত নেতা জাকির হোসেন, খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান প্রমূখ।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code