Main Menu

বিয়ানীবাজারে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে যুবক নিহত, আহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাধন আহমেদ বিয়ানীবাজার উপজেলার নওয়াখানী গ্রামের বাসিন্দা রুহেল আহমেদের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত মাহিন নিহত বাধন আহমেদের বন্ধু এবং মোটরসাইকেলের আরোহী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত মাহিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed