আমার টুইটার অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দাবি করেছেন, তার টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারী ব্যক্তিদের পরিচয় চিহ্নিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা জানান।
শফিকুর রহমান বলেন, গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি নোংরা পোস্ট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। আমরা ইতোমধ্যে হ্যাকারদের লোকেশন ও পরিচয় বের করে জাতির সামনে উন্মুক্ত করেছি।
তিনি আরও বলেন, আমরা হাসিনার মতো ফ্যাসিস্টদের কোনোভাবেই বরণ করব না এবং তাদের প্রতি কোনো ধরনের ভয়ও করব না। দেশের দায়িত্ব এদের হাতে দিলে দেশের অস্তিত্বই থাকবে না। এরা দেশকে ধ্বংস করে দেবে।
জামায়াত আমির জনগণের উদ্দেশে সতর্ক করে বলেন, ভোট ডাকাতদের আর কোনো সুযোগ দেয়া যাবে না। জালিয়াতদের জালিয়াতি করার সুযোগ দেয়া যাবে না। দেশের সুষ্ঠু নেতৃত্ব দিতে হবে।
শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করতে হবে। যারা পচা রাজনীতির মাধ্যমে ফ্যাসিবাদের জন্ম দিতে চায়, তাদের বিরোধিতায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া অপরিহার্য।
পথসভায় তিনি দেশের নিরাপত্তা এবং সুশাসনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।
Related News
৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে ৪০ দিনেরRead More
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশেRead More



Comments are Closed