হবিগঞ্জে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অভিযানে ট্রাক বোঝাই ধানের তুষের বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় পৌনে ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি তল্লাশির জন্য আটক করা হয়।
তল্লাশিকালে দেখা যায়, ট্রাকটিতে বহন করা ধানের তুষভর্তি বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও পেইন কিলারসহ বিভিন্ন ধরনের ওষুধ। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে এসব পণ্য সীমান্ত অতিক্রম করে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed