Main Menu

সিলেট নগরীতে বিজিবির ব্যাপক মহড়া

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট নগরীর নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মিডিয়া ব্রিফিং করেছেন বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন, পিএসসি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

ব্রিফিংয়ে তিনি বলেন, সদর দপ্তর বিজিবির দিকনির্দেশনায় সরাইল রিজিয়ন অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি জানান।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরাইল রিজিয়নের ১২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে সিলেট সেক্টরের অধীনে ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এ সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার বা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে বলে তিনি জানান। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের কথাও তিনি উল্লেখ করেন।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে সরাইল রিজিয়ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বলে তিনি জানান। তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।

তিনি বলেন, রিজিয়ন সদর দপ্তরের অধীন ৪টি সেক্টর ও ১৩টি ব্যাটালিয়নের মাধ্যমে ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে ৩৩০ প্লাটুন, অর্থাৎ ৬৬০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে সিলেট বিভাগে সিলেট ও শ্রীমঙ্গল সেক্টরে মোট ৯০টি প্লাটুনে ২১০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সিলেট সেক্টরের অধীনে সদস্যরা ২টি জেলায় ১০টি আসনে অন্যান্য বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী ৬টি উপজেলা—সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জে বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া আরও ৫টি সীমান্তবর্তী উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে এবং ১২টি উপজেলায় বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি জানান। ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিজিবির কে-নাইন ইউনিটের ৪টি ডগ মোতায়েন থাকবে এবং সদস্যরা উপজেলা ভিত্তিক বেস ক্যাম্পে অবস্থান করবেন বলে তিনি জানান।

Manual2 Ad Code

তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে ‘রায়ট কন্ট্রোল’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন হয়েছে। ফলে সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জামসহ দায়িত্ব পালনে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

Manual7 Ad Code

ঝুঁকি বিবেচনায় রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৯২টি আসনেই বিজিবি দায়িত্ব পালন করবে বলে তিনি জানান। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। ড্রোনের মাধ্যমে সার্ভেইল্যান্স চালুর কথাও তিনি জানান। পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুন সংযোজিত ৬৫৪টি নন-লেথাল অস্ত্র ব্যবহারে সদস্যরা প্রশিক্ষিত বলে তিনি উল্লেখ করেন। জরুরি পরিস্থিতিতে এপিসিসহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলে তিনি বলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বিজিবি অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code