বিয়ানীবাজারে ১৮০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— দাসগ্রাম এলাকার বাসিন্দা মো. সাদিকুল আলম শামীম (৩৫), পিতা: মৃত আব্দুল হেকিম এবং তার স্ত্রী জোসনা বেগম (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ তথ্যটি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Related News
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More
কানাইঘাটে সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচRead More



Comments are Closed