জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় চোরাই পণ্যসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় সিলেট–তামাবিল মহাসড়কে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় পর্যটকবাহী তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চোরাই পণ্যসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মনির হোসেন (৪০) ঢাকার ডেমরা থানার এলাকার তৈয়ব আলীর ছেলে। তার হেফাজত থেকে বিভিন্ন প্রকার ভারতীয় চকলেট, কসমেটিকস, হেয়ার অয়েল, মেহেদী ও মসলা জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত মালামালগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এনে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন ও সংরক্ষণ করা হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটককৃত আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed