গোলাপগঞ্জে প্রবাসী স্বামী দেশে ফেরার পরদিনই গৃহবধুর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশায় হোছনা বেগম (৪০) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ভাগ বাউসি গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। হোছনা বেগম ওই গ্রামের শামীম আহমদের স্ত্রী এবং ৩ মেয়ে ও এক ছেলের জনক।
জানা যায়, শামীম আহমদ সৌদি আরব প্রবাসী। ৬ মাস পর বৃহস্পতিবার সৌদি থেকে দেশে ফিরেন তিনি। তবে হোছনা কেগমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ওই গৃহবধু হোছনা বেগমকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার স্বামী শামীম আহমদ। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
Related News
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More
কানাইঘাটে সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচRead More



Comments are Closed