আদালতের সিদ্ধান্তের পরই ঘোষণা হবে শাকসু নির্বাচনের তারিখ : নির্বাচন কমিশন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়নি। হাইকোর্টের দেওয়া চার সপ্তাহের স্থগিতাদেশের কারণে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি বলে জানিয়েছে শাকসু নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের সিদ্ধান্ত ও শাকসু গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘোষিত তারিখে নির্বাচন আয়োজনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকসু নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে গত সোমবার (১৯ জানুয়ারি) একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ চার সপ্তাহের জন্য স্থগিত করেন। হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনার জন্য চেম্বার জজ আদালতে আবেদন করা হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, যার ফলে প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্ধারিত দিনে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed