Main Menu

সিলেটের ৬টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে অন্তত ১১জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও গণমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সজিব হোসেন তানভির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট-১ আসন থেকে দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম হাসান।

Manual5 Ad Code

সিলেট-২ আসন থেকেও দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী ও জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন মোট ৩জন প্রার্থী। তারা হলেন, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নুরুল হুদা জুনেদ।

সিলেট-৪ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন দুজন। তারা হলেন, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আলী হাসান ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মো. রাশেল উল আলম।

সিলেট-৫ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান।

Manual5 Ad Code

আর সিলেট-৬ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code