দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য উপদেষ্টার কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এর কাছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সিলেট বিভাগের পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন সমস্যা, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে করণীয় এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সমস্যা সংক্রান্ত পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছে সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম।
গত ১৬ জানুয়ারি শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষে ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপদেষ্টাদের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ।
স্মারকলিপিতে দুর্যোগ প্রবন সিলেট বিভাগে নদী, হাওর ও খাল খনন, পর্যাপ্ত বাঁধ নির্মাণ, পর্যাপ্ত ফায়ার ব্রিগেড স্টেশন নির্মাণ, পর্যকটদের চলাচলের সুবিধার্থে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রামের মধ্যে বিরতিহীন ট্রেন চালু, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানীর জীববৃত্তান্ত পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত ও তার জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন এবং সিলেট বিভাগের মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার জন্য সকল হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে পরীক্ষাগারের কার্যক্রম জোরদার সহ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed