জাফলংয়ে ৪৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে জাফলং সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাতে তামাবিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে একটি টিম গোয়াইনঘাট থানাধীন সীমান্তবর্তী নলজুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৬৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় মদের চালান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, `উদ্ধারকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
Related News
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More
কানাইঘাটে সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচRead More



Comments are Closed