জামায়াত-এনসিপিসহ ‘১১ দলীয় জোটের’ আসনবন্টন চূড়ান্ত, কার ভাগে কতটি?
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘১১ দলীয় জোট’ থেকে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে। আর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লড়াই করবে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোটের ১০টি দলের প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি ১০টি দলের নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ ১০টি দলের শীর্ষ নেতারা।
এ সংবাদ সম্মেলনে ২৫০ আসনে প্রার্থী ঘোষণা করা হয় জামায়াতে ইসলামীসহ ১০টি দলের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার পর বাকি ৫০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়।
Related News
১১ দলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’Read More
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকেRead More



Comments are Closed