Main Menu

সিলেটে ঝোপের ভেতর থেকে ভারতীয় অস্ত্র উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত ভারতীয় এয়ার পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৪ জানুয়ারি) রাত ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানাধীন লন্ডনী রোড থেকে হাজীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিল নামীয় একটি বসতবাড়ির বাউন্ডারি দেয়ালের বাইরে উত্তর পাশে বৈদ্যুতিক ট্রান্সমিটারের সংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রটি কালো-ছাই রঙের পুরাতন একটি ভারতীয় ‘গ্লোবাস’ ব্র্যান্ডের এয়ার পিস্তল বলে পুলিশ জানায়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘Globus Sports, Since 1966’ লেখা রয়েছে এবং সেটি একটি সাদা রঙের পলিথিন ও কমলা রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত এয়ার পিস্তলটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পলিথিন মোড়ানো ছিলো। অস্ত্রটির ওজন ৭৫০ গ্রাম। এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ লন্ডনী রোডের হাজীপাড়াগামী সড়কের একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed