জৈন্তাপুরে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ, আটক ২
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় সেনাবাহিনীর চেকপোস্ট পরিচালনা করে ভারতীয় সিগারেটের চালান আটক করেছে।
মঙ্গলবার (১৩ই জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার হরিপুরস্থ সিলেট গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের সেনা ক্যাম্পের সদস্যরা সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে সিলেট-ছ ২৩০৮ নম্বরের লেগুনা গাড়ি তল্লাসী করে ORIS ৫০০ প্যাকেট, ও PATRON ৯৯০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। বিদেশি সিগারেট পাচারকালে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাউদপাড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে জুবায়ের হোসেন ও একই ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের তুতা মিয়ার ছেলে আলিম উদ্দিন।
সেনাক্যাম্পে সূত্র জানায় আটক হওয়া আসামি ও জব্দকৃত পন্য দুপুর ২টায় জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর টহল ও তল্লাশি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনা ক্যাম্প।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed