আরও ৫ নেতাকে দলে ফিরালো বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত পাঁচ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের সিদ্দিকী, হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ মো. সোহেল চেয়ারম্যান (এস এম আতাউল মোস্তফা সোহেল), চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ সাজ্জাদ মোর্শেদ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছা. পারুল নাহারকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে ৪০ দিনেরRead More
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশেRead More



Comments are Closed