Main Menu

সুনামগঞ্জে হত্যা মামলায় ৫ যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সোনা মিয়া হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতদের সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে তাহিরপুর থানা পুলিশ।

এর আগে রোরববার (১১ জানুয়ারি) র‌্যাব পৃথক অভিযান চালিয়ে সুনামগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে ৩ জন এবং মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে আরও ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার হলহলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জহুর মিয়া (৪২), আব্দুল মোতালিবের ছেলে বিল্লাল মিয়া (৩৪), আমীর আলীর ছেলে শাহজাহান (৩৬), একই গ্রামের আমীর আলীর ছেলে আল আমিন (৩২) ও শাহ করিম (৩৪)।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের মূল কারণ ছিল পাওনা টাকা সংক্রান্ত বিরোধ। নিহত সোনা মিয়ার ছেলে আব্দুর রহমানের কাছে হত্যা মামলার এক আসামি নজির হোসেনের ১ হাজার ৫০০ টাকা পাওনা ছিল। এ টাকা আদায়ের জন্য গত ২১ সেপ্টেম্বর রাতে নজির হোসেন সোনা মিয়ার বাড়িতে গেলে আব্দুর রহমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এরই জেরে ২২ সেপ্টেম্বর সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা সোনা মিয়ার বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় সোনা মিয়া বাধা দিলে হামলাকারীরা তার মাথা, ডান পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ অক্টোবর ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed