মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এ তথ্যটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল আলীনগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
জব্দকৃত সিগারেটগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
Related News
শ্রীমঙ্গলে একইরাতে তিন দোকানে চুরি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত প্রেসক্লাব মার্কেটের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।Read More
কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে এক বছরের শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হামের লক্ষ্মণ নিয়ে এক বছরের শিশু আবু তালহারRead More



Comments are Closed