সিলেট নগর ভবন পরিদর্শনে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগর ভবন পরিদর্শন ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সিলেট নগরীর উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, ‘সিলেট একদিকে আধ্যাত্মিক নগরী, অন্যদিকে পর্যটন নগরী। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর থেকে মূল উন্নয়ন শুরু হয়েছে। পূর্বে সিলেটের জনসংখ্যা মাত্র ৩ লাখ ছিল, বর্তমানে বেসরকারি হিসেব অনুযায়ী ১০ লাখ। তবে প্র্যাকটিক্যালি দৈনিক অন্তত ৫০ হাজারেরও বেশি মানুষ নগরীতে আসা-যাওয়া করে।’
তিনি আরও বলেন, ‘সিলেটের চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। নতুন পরিকল্পনাসমূহ পরবর্তীতে বাস্তবায়িত হবে। সিসিকের প্রকল্পগুলো পরিকল্পনা কমিশনে এলে আমরা দ্রুত অনুমোদন নিশ্চিত করার চেষ্টা করব।’
সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেন, ‘সিলেট নগরীতে স্যানিটেশন ও মশক নিধন কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া উচিত। কর্মকর্তারা একযোগে কাজ করছেন। জুলাই আন্দোলন সফল করা ও নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ঐক্যবদ্ধভাবে শান্তিপ্রিয়ভাবে কাজ অব্যাহত রাখলে আমরা নতুন সোনালী দিগন্তের দিকে উত্তরণ ঘটাতে সক্ষম হব।’
মতবিনিময় সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব মো. আশরাফুজ্জামান, উপ সচিব মো. মাহবুবুল আলম সিদ্দিকী, উপ সচিব শারমিন আক্তার, সিনিয়র সহকারী সচিব মাকসুদা আক্তার, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আনোয়ার হোসেন এবং সিসিকের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা-বৃন্দ।
প্রধান অতিথি নগর ভবনে আগমনের সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার তাকে ফুল দিয়ে বরণ করেন। পরবর্তী সময়ে তিনি নবনির্মিত নগর ভবনের ৭-১২ তলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কনফারেন্স রুমে সিসিকের বর্তমান অগ্রগতি বিষয়ক একটি ভিডিও ডকুমেন্টারি অতিথিদের সামনে উপস্থাপন করা হয়।
সভায় নগর উন্নয়ন, স্যানিটেশন, মশক নিধন, পরিবেশ ব্যবস্থাপনা ও সিসিকের অন্যান্য কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয় এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে উন্নয়ন কর্মকাণ্ডে কার্যক্রমের ধারাবাহিকতা ও সমন্বয় বৃদ্ধির আহ্বান জানানো হয়।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed