Main Menu

শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী শনিবার (১০ জানুয়ারি) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বিছিন্ন থাকবে সিলেটের বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ কমিশনার অফিস ও আশাপাশের এলাকায় বিদ্যুৎ সরবরহা বন্ধ থাকবে।

Manual8 Ad Code

তবে সাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে। আর কাজ শেষ হওয়ার সাথে সাথে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Manual8 Ad Code

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

Manual8 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code