Main Menu

হরিনাকুন্ডুতে নিখোঁজ কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাইদুর রহমান (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পেশায় কৃষক সাইদুর তাহেরহুদা গ্রামের মৃত সাবান আলী জোয়ার্দ্দারের ছেলে।

প্রতিবেশি ইউপি সদস্য ওলিউর রহমান সোনা জানান, শনিবার সাইদুর রহমান নিজের পান বরজে প্রবেশ করে পান ক্ষেতে কাজ করেন। বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে রোববার (৪ জানুয়ারী) দুপুরে তাহেরহুদা গ্রামের মাঠে নিজ পান বরজের পাশে একটি জাম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাইদুর আত্মহত্যা করেছেন বলে গ্রামবাসি ও পুলিশ ধারনা করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share





Related News

Comments are Closed