কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়ছেন ২৪ জন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা চলবে বেলা ৩টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নিবেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪ জন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে মোট ২ হাজার ২০১ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ১৭২০০৮ থেকে ১৭৪২০৮ রোলধারীরা এই কেন্দ্রে পরীক্ষা দেবেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে সবার সার্বিক সহযোগীতা কামনা করেছেন সিকৃবি’র ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
এবার ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
Related News
বাংলাদেশিদের বিনা খরচে পড়াশোনার সুযোগ দিল তুরস্ক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত বহুল আলোচিত ‘তুর্কিয়ে বুরসলারিRead More
এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে যে নির্দেশনা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শিক্ষার্থীরা নির্দিষ্ট আটটিRead More



Comments are Closed