ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্ট নয় : জার্মান দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।
বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানিয়েছে, এ ধরনের অনুরোধ তাদের সময় ও সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
বার্তায় আরও বলা হয়, ন্যায্যতা ও সমতার নীতি বজায় রাখতে জার্মান দূতাবাস কোনো ধরনের বিশেষ বা অগ্রাধিকারমূলক অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে না। নির্ধারিত নিয়ম অনুযায়ী সবাইকে অপেক্ষমাণ তালিকা বা ওয়েটিং লিস্ট অনুসরণ করেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।
দূতাবাসের পক্ষ থেকে আবেদনকারীদের নির্ধারিত প্রক্রিয়া মেনে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে এবং নিয়মবহির্ভূত অনুরোধ না করতে অনুরোধ করা হয়েছে।
Related News
অস্ট্রেলিয়ায় কেয়ার ভিসার বিশাল সুযোগ: ১ লাখ কর্মীর সংকট
বৈশাখী নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা। আগামীRead More
নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট-গাইড ও অনুশীলন সহায়ক বইয়ের মুদ্রণRead More



Comments are Closed