সিলেটে খান অটোস’র সুজুকি গ্রাহক সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে খান অটোস এর সুজুকি গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শহরতলীর পিরের বাজারস্থ গার্ডেন কটেজের হলরুমে সুজুকি গ্রাহক সভা-২০২৫ সম্পন্ন হয়।
সভায় র্যাংকন মোটর বাইকস এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, সুজুকি বাংলাদেশ র্যাংকন মোটর বাইকস লিমিটেড এর পার্টনার সিলেটের খান অটোস বাংলাদেশের মধ্যে ২০২৫ সালে সর্বোচ্চ মোটর বাইক বিক্রি করেছে। তা অত্যান্ত প্রশংসনীয়।
সিলেটে খান অটোস আয়োজিত দিনব্যাপী গ্রাহক সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশ র্যাংকন মোটর বাইকস লিমিটেড এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান, ন্যাশনাল সেলস ম্যানেজার রাশেদুল হাসান, রিজিওনাল সার্ভিস ম্যানেজার মোহাম্মাদ সাব্বিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (সেলস) মোঃ রাজিবুর রহমান, টেরিটরি ম্যানেজার জাহিদুল হাসান রানা, খান অটোস সিলেটের প্রোপাইটর মোশারফ খান কালাম, সাকেল খান, ফাহিম খান।
সভায় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মোটর সাইকেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সিলেটের খান অটোস-কে ধন্যবাদ ও শুভ কামনা জানান গ্রহকবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More



Comments are Closed