পাথরের নিচে লুকানো ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামালসহ একটি পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ টাকা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক বিজিবির টহলদলকে দেখে হঠাৎ দিক পরিবর্তনের চেষ্টা করে। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে বিজয়নগরের ইব্রাহিমপুর এলাকা থেকে সেটি আটক করেন।
পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের স্তূপের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৬৯ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৮৩ পিস লেহেঙ্গা, ৫৭০ কেজি জিরা এবং ১৭ হাজার ৯৫২ পিস বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। এ সময় পাথরবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত চোরাচালানি মালামালের সিজার মূল্য ১ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৮০০ টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস হাউজে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Related News
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের জালে ৮ অনলাইন জুয়াড়ী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: তারা সবাই অনলাইনে জুয়া খেলায় মত্ত থাকতেন। তবে শেষRead More



Comments are Closed