মৌলভীবাজার-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাবা-ছেলেসহ ৮ প্রার্থী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর ছেলে ব্যবসায়ী মুঈদ আশিদ চিশতী। এর আগে গত রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মুঈদ আশিদ চিশতীর বাবা বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সোমবার (২৯ ডিসেম্বর) মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), স্বতন্ত্র প্রাথী বিএনপি নেতা মো: মহসিন মিয়া (মধু), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এড: মোহাম্মদ আব্দুর রব, ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নুরে আলম হামিদী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি জালাল উদ্দিন আহমদ জিপু, মুঈদ আশিদ চিশতী ও বাসদ মনোনীত প্রার্থী মো: আবুল হাসান।
মৌলভীবাজার-৪ আসনের সহকারী রিটার্ণিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা অফিসার মো: ইসলাম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বড়লেখায় বিজিবির আটক করা ১৪ মহিষের ৯টিই উধাও!
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযানে আটক ১৪টি ভারতীয় মহিষেরRead More
কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপRead More



Comments are Closed