মৌলভীবাজার-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ সংসদীয় (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব) দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার বিকাল ৪টা ৫৫ মিনিটের সময় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন,পৌর বিএনপির আহবায়ক মো. শোয়েব আহমদ,যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন,সদস্য সিরাজুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমান আহমদ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমূখ।
মনোনয়নপত্র দাখিল শেষে দলীয় প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই লোক, আমার জনয় দোয়া করবেন। আমি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে কমলগঞ্জ- শ্রীমঙ্গলের উন্নয়নে কাজ করব।
এর আগে পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাড়িতে দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান।
Related News
বড়লেখায় বিজিবির আটক করা ১৪ মহিষের ৯টিই উধাও!
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযানে আটক ১৪টি ভারতীয় মহিষেরRead More
কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপRead More



Comments are Closed