হাদি হত্যার বিচার চেয়ে সিলেটে বিক্ষোভে ইনকিলাব মঞ্চ
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরের চৌহাট্টায় ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি ও সিলেটের ব্যানারে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করা হয়। দেশের সব বিভাগীয় শহরে একযোগে এ কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
এ সময় বক্তারা শহীদ শরীফ উসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
তারা বলেন, ওসমান হাদীর হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সকলেই উৎকন্ঠিত। সরকার এই হত্যার বিচারে টালবাহানা করছে বলে অভিযোগ তুলেন তারা।
আগামী তিন দিনের মধ্যে চার্জশিট ও ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করতে হবে বলেও হুশিয়ারি দেন নেতাকর্মীরা। বিচারিক কার্যক্রম ত্বরান্বিত না হওয়ার আগ পর্যন্ত রাজপথে তাদের অবস্থান অব্যাহত থাকবে।
বিক্ষোভকালে হাদী হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
এরআগে শনিবারও একই স্থানে দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন হাদি। রাজধানী বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন হাদি।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed