সিলেটে দুদিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের চৌকিদেখিস্থ আনোয়ারা-মতিন একাডেমীতে এন্ট্রাপ্রেনার্স ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে এবং এডুকেশন ফর চেঞ্জ অর্গানাইজেশন ও উইমেন ফর উইমেন রাইটস এর পার্টনারশিপের মাধ্যমে ২৬-২৭ ডিসেম্বর শুক্র-শনিবার দুইদিন ব্যাপী মাশরুম প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সিলেট বিসিকের ডিজি সোহেল হাওলাদার, এডুকেশন ফর চেঞ্জ অর্গানাইজেশনের ভাইস-চেয়াারম্যান ডাঃ মোশারফ হোসেন, আকবেট এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, উইমেন ফর উইমেন রাইটস এর সভাপতি সামিয়া বেগম চৌধুরী, গাজী জিনাত আফজা, আমাতা মাসুমা, সৈয়দা নাঈমা খানম। প্রশিক্ষক হিসেবে রয়েছেন রাজু আহমেদ ও মোমিনুল ইসলাম।
বক্তারা বলেন যেকোনো উদ্যোক্তা সফলভাবে মাশররুম চাষের মাধ্যমে নিজেদের ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। সেই সাথে অল্প পুঁজি ও স্বল্প জায়গায় সহজেই স্বাবলম্বী হতে পারেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন কৌশল, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
তারা প্র্রশিক্ষণার্থীদের মাশরুম চাষের বিভিন্ন বাস্তবধর্মী দিক নিয়ে বিস্তাারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও মাশরুম স্পন বিতরণ করা হয়।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed