Main Menu

বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে, নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন ট্রাক্টরচালক। তার নাম জুহিন (২৩)। তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা। তবে অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক্টর চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মোল্লা পরিবহনের চালক বাস রেখে পালিয়েছেন। বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed