সিলেটে বিপিএলের উদ্বোধনী ম্যাচে জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আজ শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল’র ১২তম আসরে জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।
আজ উদ্বোধনী ম্যাচের সময় তাদের আটক করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স।
এর মধ্যে অন্তত ৩ জনকে টিকিট কালোবাজারির অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা কিংবা বিস্তারিত পরিচয় জানাতে পারেনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, শুধু টিকিট কালোবাজারির অভিযোগেই নয়, দর্শকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে খেলোয়াড়দের কাছাকাছি যাওয়াসহ আরও কিছু অনিয়মের অভিযোগে মোট ৬ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বর্তমানে এয়ারপোর্ট থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed