কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা
আর্ন্তজাতিক ডেস্ক: কানাডার টরন্টো শহরে ইউনিভার্সিটি অব টরন্টোর স্কারবরো ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শিবাঙ্ক অবস্থি (২০)।
পুলিশ জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় একজন গুরুতর আহত ব্যক্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শিবাঙ্ক অবস্থিকে পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের মতে, এটি চলতি বছরে টরন্টোর ৪১তম হত্যাকাণ্ড। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে ধরতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত। টরন্টোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।
গত সপ্তাহেও টরন্টোতে হিমানশি খুরানা নামে আরেক ভারতীয় নারী নিহত হন।
সূত্র: এনডিটিভি
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed