গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানী-নাতনিসহ ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নানী-নাতনিসহ তিন নারী নিহত হয়েছেন। তারা হলেন- কালীগঞ্জ পৌরসভার দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩) ও নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার কমলা বেগম (৫৫)। কমলা ও অনাদি সম্পর্কে নানী-নাতনি। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানী-নাতনি ও তাদের প্রতিবেশী সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হয়ে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
Related News
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ারRead More
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More



Comments are Closed