শ্রীমঙ্গলে গীর্জায় গীর্জায় বড়দিনের প্রার্থনা
বৈশাখী নিউজ ডেস্ক: ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন ও খাসিয়াপুঞ্জির গির্জাগুলোতে শিশুদের নিয়ে কেক কেটে বিশেষ প্রার্থনা, ধর্মীয় সংগীত আর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা গীর্জাগুলোতে দেশ ও জাতির কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।
সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল শহরের শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় খ্রিস্ট ধর্মীয় উপাসনা। প্রার্থনায় উপস্থিত ছিলেন সিলেট কাথলিক ধর্ম প্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন ১৯টি খাসিয়া পুঞ্জিসহ মোট ৭৫টি চা বাগান ও পুঞ্জির প্রায় কয়েক শতাধিক খ্রিষ্ট ভক্ত প্রার্থনায় অংশ নেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন গীর্জায় এসে ফুল দিয়ে বড়দিনকে স্বাগত জানান।
শ্রমিক সাধু যোসেফ ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার, জেমস শ্যামল গমেজ যিশুখ্রিস্টের জীবনবৃত্তান্ত তুলে ধরেন। তিনি বড়দিন উপলক্ষে যিশুখ্রিস্টের আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে ভক্তদের নিয়ে ধর্মীয় বিশেষ গান পরিবেশন করা হয়।
Related News
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সবুজ গালিচায় মোড়া চা বাগানগুলোর শ্রমিক লাইনে এখন কেবলই ভোটের উচ্ছ্বাস আরRead More
মৌলভীবাজারে পানির ট্যাংকের ভেতর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নিRead More



Comments are Closed