সিলেটে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ‘অবসরপ্রাপ্ত মাফিয়া’ নামের কিশোর গ্যাংয়ের একটি বলয়ের ৯ জন সদস্যকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সোমবার জানায়, গত রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে এক সদস্যকে দুটি চাকুসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন বিভিন্ন আবাসিক এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে একই গ্যাংয়ের আরও আটজন সদস্যকে আটক করে পুলিশ। এ নিয়ে অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
তিনি জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন, ২৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে কলেজকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট: সিসিকের পাশে লাফার্জহোলসিম
বৈশাখী নিউজ ডেস্ক: ‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে লাফার্জহোলসিম বাংলাদেশ এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক)Read More



Comments are Closed