ভারতের আগরতলায়ও বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপত্তার কারণে ভারতের ত্রিপুরার আগরতলায়ও বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) কূটনৈতিক সূত্র জানায়, সহকারী হাইকমিশনের সামনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, বেলা ৩টায় শিলিগুড়ির ভিসাকেন্দ্র ও সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনেও একই ধরনের সেবা স্থগিত করা হয়।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারতে বাংলাদেশের এই দুই মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ থাকবে।
একইভাবে আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনেও ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিশনের এক কর্মকর্তা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই এই বাংলাদেশ মিশনে ভিসার আবেদন গ্রহণ ও প্রদান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর এবং পরের দিন ২১ ডিসেম্বর, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক বিক্ষোভ করে। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়ার দাবি জানান।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed