সিলেটে পুলিশ সদস্যের কলেজ পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নিজ বাসা থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। জেরিনের বাবা নবী উদ্দিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য।
জেরিন নগরীর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
তাদের মূল বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার উত্তর কামলাবাজ (সাচনা) এলাকায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমনটি করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, মরদেহ উদ্ধারের কাজ করছেন পুলিশ সদস্যরা। বাসার ভেতরে কান্না করছেন নিহত জেরিনের বাবা-মাসহ স্বজনরা। কান্নারত থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
সিলেট বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেরিন আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, পড়াশোনার চাপ ও পরিবারের সাথে মনমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অধিকতর তদন্তে এ বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে।
মরদেহ এখনও ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। এ ব্যাপারে অনুমতি পাওয়া গেলে মরদেহ হস্তান্তর করা হবে।
তিনি বলেন, পুলিশ তার মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed