সিলেটের করিম উল্লাহ মার্কেট থেকে ৪০০ চোরাই মোবাইল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪ শতাধিক অবৈধ মোবাইলসহ চোরাই মোবাইল চক্রের মূল হোতা শহীদ সহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়। এসময় ৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত জানানো হয়।
এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার করিম উল্লাহ মার্কেটে পুলিশ অভিযান চালানোর সময় উপস্থিত সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেন মোবাইল ব্যবসায়ীরা। শুরু থেকেই অভিযোগ- চোরাই মোবাইল বেচাকেনার চক্রের সঙ্গে করিম উল্লাহ মার্কেটের মোবাইল ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed