‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি জুলাই ঐক্যের
বৈশাখী নিউজ ডেস্ক: ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
সোমবার (১৫ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, তথাকথিত ‘মিডিয়ালীগ’ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণকারী ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর (বুধবার) দুপুর ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শুরু হবে। এতে অংশ নেবেন দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। কর্মসূচির নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ভারতের প্রক্সি শক্তিগুলো নতুন করে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িত খুনিদের ভারত আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করা হয়। সর্বশেষ জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ভারতের পক্ষ থেকে আনন্দ উল্লাসের অভিযোগ তুলে বলা হয়, ‘বাংলাদেশ ২.০-তে কোনো আধিপত্যবাদ আমরা মেনে নেবো না।’
জুলাই ঐক্য জানায়, এই কর্মসূচি থেকে ভারত সরকার ও অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে খুনিদের ফেরত না দিলে পরবর্তী পরিস্থিতির দায় দিল্লি এবং বর্তমান সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ভারত ও তার প্রক্সিরা বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন চায় না, যার ফলে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এ প্রেক্ষাপটে চব্বিশের ছাত্র-জনতাকে দেশ রক্ষার আন্দোলনে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সবশেষে দলমত নির্বিশেষে সব পেশার ছাত্র-জনতাকে আগামী বুধবার দুপুর ৩টায় রামপুরা ব্রিজে উপস্থিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed