এক ঘণ্টার বর্ষণে আকস্মিক বন্যা, ২১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: মাত্র এক ঘণ্টার প্রবল ভারী বর্ষণ ও তার জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সাফি প্রদেশে ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। তবে আহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে ছাড়া পেয়েছেন।
এছাড়া বন্যায় ইতোমধ্যে ৭০টি বাড়ি-দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গতকাল রোববার ঘটেছে এই ঘটনা। রাজধানী রাবাত থেকে সাফি প্রদেশ ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। বন্যা মূলত হয়েছে প্রদেশের প্রধান শহর সাফিতে। এটি একটি পুরোনো এবং পর্যটন শহর।
প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (১৪ ডিসেম্বর) ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছিল মরক্কোতে। দুপুরের দিকে তা প্রবল বর্ষণে রূপ নেয় এবং এই বর্ষণ স্থায়ী হয় এক ঘণ্টার কিছু বেশি সময়। সে সময়েই ঘটেছে এই ক্ষয়ক্ষতি।
প্রবল বর্ষণ-বন্যায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো সাফি শহর ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যানজটে স্থবির হয়েছিল। সন্ধ্যার দিকে বন্যার পানি নামতে শুরু করার পর পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করে।
প্রসঙ্গত, আফ্রিকার মরু আবহাওয়ার মরক্কোর বিভিন্ন এলাকায় টানা প্রায় সাত বছর ধরে খরা চলছে। এর মধ্যেই সাফি প্রদেশে ঘটল এই ঘটনা।
সাফি শহরের বাসিন্দা হামজা সৌদানি (৫০) এএফপিকে বলেছেন, “আমি কখনও এই অঞ্চলে এত প্রবল বর্ষণ দেখিনি। আজকের দিনটি আমাদের ইতিহাসে কালো দিন হয়ে থাকবে।”
Related News
পার্কের বেঞ্চে বসে কান্না করায় নারীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির একটি পার্কে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্না করায় ২৫ ইউরো জরিমানাRead More
৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের একটিRead More



Comments are Closed