বুধবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: ট্রান্সফরমার জরুরী মেরামত ও সংরক্ষন, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা প্রশাখা কাটার জন্য বুধবার (১৭ ডিসেম্বর) সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টার থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি মুক্তিরচর ফিডারের আওতাধীন কুশিঘাট, সোনাপুর নয়াবস্তী, শাহপরাণ হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
তবে সাটডাউন চলাকালীন নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহয়োগীতা চেয়েছেন।
Related News
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More



Comments are Closed