সিলেটে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছয়েফ খান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকা থেকে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছয়েফ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ছয়েফ খানকে পাঠানপাড়ার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ।
সোমবার দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ১টি মামলা রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। তিনি জানান, ছয়েফ খানের বিরুদ্ধে শাহপরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed