রোববার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের ট্রান্সফরমার মেরামত সংরক্ষণ সরবরাহ লাইন সংস্কার ও গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য রবিবার (১৪ ডিসেম্বর) নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রবিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর মিরাপাড়া, টুলটিকর, বটেরতল, শাপলাবাগ, কল্যাণপুর ও ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন প্রকৌশলী রাজ্জাক। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed