নির্বাচনকে ঘিরে সিলেটে পুলিশের কঠোর নজরদারি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নগরজুড়ে একযোগে বিশেষ মোটরসাইকেল শোডাউন পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে শুরু করে রাতভর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে দেখা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার পুলিশ সদস্যরা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে রাতভর মোটরসাইকেল শোডাউন পরিচালনা করেন। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সন্দেহভাজন গাড়ি ও সন্দেহভাজন লোকদের তল্লাশী চালানো হয়। নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ শোডাউনের মাধ্যমে ভোটের আগে নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে বলেও জানায় পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে শহরজুড়ে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল থানা সমন্বিতভাবে বিশেষ মোটরসাইকেল শোডাউন পরিচালনা করা হচ্ছে। ভোটের আগে এবং পরে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এবং আসন্ন নির্বাচনে জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।’
Related News
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More



Comments are Closed