ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এর আগে একই দিন দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। গত বছরের জুলাই মাসের গণঅভ্যুথানকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘ইনকিলাব মঞ্চ’ নামের একটি প্ল্যাটফর্মেরও মুখপাত্র তিনি।
হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও পরিকল্পনাকারীদের বিষয়ে এখনো কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed